ডিজিটাল প্যাক

শর্তাবলী, রিফান্ড ও প্রাইভেসি

ডিজিটাল প্যাকগুলো (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, পিডিএফ ও ফন্টের ZIP ফাইল) বিক্রি করছে নির্ভর আইটি (NirbhorIT)। অর্ডার করার মানে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।

পণ্য ও দাম

  • এগুলো ডিজিটাল পণ্য; কোনো কিছু ডাকে বা কুরিয়ারে পাঠানো হয় না। প্রতিটি প্যাকে কী কী ফাইল আছে তা মূল পেজে দেওয়া আছে।
  • দাম বাংলাদেশি টাকায়, পেমেন্ট বিকাশ/নগদে Send Money করে। অর্ডারের সময় যে দাম দেখানো হয়, সেটাই চূড়ান্ত।
  • কম্বো দাম (দুই বা তিনটি প্যাক একসাথে) শুধু একই অর্ডারে প্যাকগুলো একসাথে নিলে প্রযোজ্য। আগে কেনা প্যাকের সাথে পরে আলাদা অর্ডার যোগ করে কম্বো দাম দাবি করা যাবে না।
  • লঞ্চ অফার ও কুপন সীমিত সময়ের জন্য; শেষ হলে নিয়মিত দাম প্রযোজ্য। একটি অর্ডারে একটিই কুপন।
  • আপনি যে সংস্করণ কিনছেন সেটিই পাবেন। পরের সংস্করণ বা ফ্রি আপডেট এই দামের অংশ নয়।
  • কর, আইন ও ফি-সংক্রান্ত ফাইলগুলো নির্দেশিকা মাত্র, আইনি বা পেশাদার পরামর্শ নয়। ব্যবহারের আগে অফিসিয়াল সূত্রে মিলিয়ে নিন।

ডেলিভারি ও ডাউনলোড

  • পেমেন্ট মিললে (সাধারণত ১ মিনিটের মধ্যে, হাতে যাচাই লাগলে কিছুটা বেশি) অর্ডারের পেজে আর ইমেইল দিলে ইমেইলে প্রতিটি ফাইলের ডাউনলোড লিংক আসে।
  • ডাউনলোড লিংক ৭ দিন কাজ করবে, প্রতিটি ফাইল ৫ বার নামানো যাবে। মেয়াদ গোনা শুরু হয় পেমেন্ট যাচাইয়ের সময় থেকে।
  • ফাইলগুলো নামিয়ে নিজের ফোন, কম্পিউটার বা ক্লাউডে রেখে দেওয়া আপনার দায়িত্ব। মেয়াদ শেষ বা ডাউনলোড ফুরিয়ে গেলে অর্ডার নম্বরসহ যোগাযোগ করুন, যাচাই করে প্রয়োজনে নতুন লিংক দেওয়া হতে পারে।
  • ডাউনলোড লিংক শুধু আপনার জন্য; অন্যকে পাঠাবেন না।

লাইসেন্স: কীভাবে ব্যবহার করা যাবে

  • ফাইলগুলো আপনার ব্যক্তিগত কাজে আর নিজের চাকরি বা নিজের ব্যবসার কাজে যত খুশি ব্যবহার ও এডিট করতে পারবেন।
  • টেমপ্লেট দিয়ে বানানো চিঠি, রিপোর্ট, হিসাব বা ডিজাইন (তৈরি কাজ) নিজের অফিস, গ্রাহক বা ক্লায়েন্টকে দেওয়া যাবে।
  • মূল ফাইল, টেমপ্লেট বা প্যাক আবার বিক্রি, ফ্রি বা পেইড ডাউনলোডের জন্য আপলোড, গ্রুপে শেয়ার বা অন্য কোনো প্যাকে জুড়ে বিতরণ করা যাবে না।
  • প্যাকের ফন্ট, আইকন ও ফ্রি টেক্সটবুক নিজ নিজ ওপেন লাইসেন্সে (যেমন SIL OFL, CC BY) দেওয়া; সেগুলোর শর্ত প্যাকের ভেতরে লেখা আছে। আমাদের দাম মূলত বাছাই, বানানো, গোছানো আর ডেলিভারির জন্য।

রিফান্ড নীতি

  • এটি ডিজিটাল পণ্য, তাই ডাউনলোড করার পর সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না।
  • পেমেন্ট করার পর যদি ফাইল না পান, অথবা ফাইল খুলতে সমস্যা হয় এবং আমরা সমাধান করতে না পারি, তাহলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  • ভুল করে দুবার টাকা পাঠালে বাড়তি টাকা ফেরত দেওয়া হবে।
  • রিফান্ডের জন্য অর্ডার নম্বরসহ যোগাযোগ করুন: WhatsApp ০১৫৬০০৫৪০৪২, হেল্পলাইন ০১৫৬০০৫৪০৪২, ইমেইল info@cake.nirbhorit.com। টাকা যে নম্বর থেকে এসেছিল সেখানেই ফেরত যাবে।

প্রাইভেসি

  • অর্ডারের জন্য আমরা আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল (দিলে), পেমেন্টের নম্বর ও ট্রানজেকশন আইডি সংরক্ষণ করি, শুধু পেমেন্ট যাচাই, ফাইল পাঠানো আর সাপোর্টের জন্য।
  • নাম আর মোবাইল নম্বর লিখে অর্ডার শেষ না করলে, সাহায্য করার জন্য আমরা সেটি দেখতে পারি এবং যোগাযোগ করতে পারি।
  • পেজ কতজন দেখছে বোঝার জন্য একটি বেনামী ভিজিটর আইডি ব্যবহার করা হয়।
  • বিজ্ঞাপনের ফলাফল মাপার জন্য Meta Pixel ব্যবহার করা হতে পারে। এতে মোবাইল নম্বর ও ইমেইল এনক্রিপ্ট (hash) করে Meta-কে পাঠানো হয়, সরাসরি লেখা অবস্থায় নয়।
  • আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না। তথ্য মুছে ফেলতে চাইলে আমাদের জানান।

সাহায্য দরকার?